তামিম সভাপতি হওয়ায় যে সুবিধার কথা বললেন মিরাজ

তামিম সভাপতি হওয়ায় যে  সুবিধার কথা বললেন মিরাজ

এক বছর আগেও তামিম ইকবাল ঢাকা প্রিমিয়ার লিগে ছিলেন মেহেদী হাসান মিরাজের সতীর্থ। দুজনে খেলেছিলেন মোহামেডানের হয়ে। এখন দুজনের ভূমিকা বদলেছে—এই সময়ের মধ্যেই মিরাজ হয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক, আর ৭ এপ্রিল তিন মাসের জন্য বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হন তামিম। ২০২৩ সালেও তামিম জাতীয় দলের অধিনায়ক ছিলেন। এখানেই বাড়তি একটা ভরসা পাচ্ছেন ওয়ানডে অধিনায়ক মিরাজ। নিউজিল্যান্ড সিরিজের আগে আজ মিরপুরে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘যেহেতু আমরা একসঙ্গে ক্রিকেট খেলেছি, তিনি আমাদের সম্পর্কে বেশি ভালো জানবেন। উনি যেহেতু সাম্প্রতিক সময়ে খেলা ছেড়েছেন, আমাদের কী চাহিদা আছে, আমরা কী পছন্দ করি (তা জানেন)। এটা খেলোয়াড়দের জন্য একটা ইতিবাচক দিক।’ বিসিবির অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব নেওয়ার পর ঘরোয়া ক্রিকেটারদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন তামিম, বাড়িয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটারদের ম্যাচ ফিও। ক্রিকেটারদের সঙ্গেও অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে তামিমের।

তামিমের সঙ্গে কী কথা হয়েছে, সে বিষয়ে মিরাজ বলেন, ‘সভাপতির সঙ্গে আমাদের কথা হয়েছিল যে আমাদের দল ভালো করছে। আমাদের প্রেরণা দিয়েছেন। (বলেছেন) আমরা যেভাবে খেলছি, এভাবে ভালো ক্রিকেট খেলতে হবে।’ গত এক সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট অনেক ঘটনাপ্রবাহের ভেতর দিয়ে গেছে। তবে এ সময়ে জাতীয় দলের ব্যস্ততা ছিল প্রস্তুতিতেই। নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বল এবং আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে লাল বলে সিরিজের ক্রিকেটারদের অনুশীলন হয়েছে আলাদা করে। এ সময়ে বাইরে কী হয়েছে, তা ক্রিকেটারদের ওপর কোনো প্রভাব ফেলেনি বলে দাবি মিরাজের, ‘খুবই ভালো অনুশীলন করেছি এবং পেশাদার ক্রিকেটার হিসেবে বাইরে কী হয়, এটা আমাদের ও রকম মাথায় প্রভাব ফেলে না। কারণ, আমাদের কাজ হলো পারফর্ম করা।’

নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি নিয়েও সন্তুষ্টির কথাই বললেন মিরাজ, ‘আমার কাছে মনে হয়, গত তিন সপ্তাহ যেভাবে অনুশীলন হয়েছে, এটা আমার কাছে মনে হয় অনেক ভালো। বাইরে কী হয়েছে, এটা আমরা কখনো চিন্তা করিনি।’ ওয়ানডে সিরিজে আগামীকাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল। তিন ম্যাচের এ সিরিজে প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। তৃতীয় ও শেষ ম্যাচটি চট্টগ্রামে। তিনটি ম্যাচই শুরু হবে বেলা ১১টায়। এরপর তিন ম্যাচের টি–টুয়েন্টি সিরিজ খেলবে দুই দল। সূত্র: মানব জমিন

Similar Posts

  • |

    জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফল

    প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী স্যাটেলাইট টাউন হাই স্কুল ১০  উইকেটে হারায় দারুশা উচ্চ বিদ্যালয়কে। গতকাল বৃহস্প্রতিবার(১৬ এপ্রিল) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে  টসে হেরে দারুশা উচ্চ বিদ্যালয় ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ৭১ রান। দলের পক্ষে সর্বোচ্চ আদিল ১৯ ও জাবির ১২ রান করে। বিপক্ষ দলের পক্ষে রিফাত ৩০,…

  • ২৫ বছর পর প্রিমিয়ার লিগে কভেন্ট্রি

    ২৫ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শীর্ষ লিগে ফিরেছে কভেন্ট্রি সিটি। শুক্রবার ব্ল্যাকবার্নের মাঠে ১-১ গোলে সমতা করে তারা দ্বিতীয় স্তরের লিগ থেকে পদোন্নতি নিশ্চিত করেছে। পদোন্নতি নিশ্চিত করতে তাদের দরকার ছিল মাত্র এক পয়েন্ট। দলের প্রধান কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা শেষ মুহূর্তে সমতা ফিরিয়ে আনে। ম্যাচের শেষ দিকে ববি থমাসের হেড থেকে আসে সমতাসূচক…

  • কবে ফিরছেন হাসান মাহমুদ?

    পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সবশেষ ওয়ানডে সিরিজে ছিলেন না হাসান মাহমুদ। ইনজুরির কারণে ওই সময় থেকেই মাঠের বাইরে তিনি। মাঠে ফিরতে কত লাগবে, তা এখনো জানা যায়নি। বিসিবির মেডিকেল বিভাগ সূত্রে জানা গেছে, ফিট হতে আরও সময় লাগবে। ডান কনুইতে চোট পেয়েছেন বাংলাদেশের পেসার। আসন্ন বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে খেলার সম্ভাবনা নেই হাসানের। রিহ্যাব প্রক্রিয়া…

  • হঠাৎ আন্দোলনে আবাহনী-মোহামেডানের ফুটবলাররা

    দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধির লক্ষ্যে সার্কভুক্ত দেশগুলোর ফুটবলারদের অন্য দেশের লিগে স্থানীয় হিসেবে খেলার নিয়ম চালু করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। এরই মধ্যে এই নিয়ম বাস্তবায়ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাতেই আন্দোলনে নেমেছে স্থানীয় ফুটবলাররা। সাফের এই নতুন নিয়মের সর্বোচ্চ ব্যবহার করছে ব্রাদার্স ইউনিয়ন। এবারের বাংলাদেশ ফুটবল লিগে…

  • কোহলিকে ছাড়িয়ে 'প্লুটো' থেকে 'বুধ' হওয়ার অপেক্ষায় বেনেট

    ছোট দলের বড় তারকা এখনো হয়ে ওঠেননি। তবে সে পথেই আছেন বলা যায়। আর সমস্যাটাও ঠিক এখানেই। ছোট দলের বড় তারকা হয়ে গেলে সংবাদ সম্মেলনে তো সবাই তাঁকে চিনতেনই। ব্রায়ান বেনেটের কপাল খারাপ। চিদাম্বরম স্টেডিয়ামে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এক সাংবাদিক তাঁকে চিনতে পারলেন না। বেনেটকে সেই সাংবাদিকের প্রশ্ন, ‘বেনেটের সেঞ্চুরির সুযোগ ছিল। আপনাদের ব্যাটাররা…

  • |

    ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র

    নারী ফুটবলের র্যাংকিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ঋতুপর্ণাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। ১১২ নম্বরে রয়েছে বাংলাদেশ। র‌্যাংকিং পরিবর্তন না হলেও দুই পয়েন্ট কমেছে বাংলাদেশের। ঋতুপর্ণাদের বর্তমান পয়েন্ট ১১৬৬। প্রথমবারের মতো এশিয়া কাপে খেলেছে বাংলাদেশ। এশিয়া কাপে প্রথম ম্যাচে চীনের বিপক্ষে হারলেও ২.৪৪ পয়েন্ট যোগ হয়েছিল। পরের ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ৫ গোল…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *