নাচোলে পুকুর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার একটি পুকুর থেকে থেকে মো. রাকিব (৪০) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বেড়াচকি এলাকার খাস পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাচোল সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোহম্মদপুর দিঘীপাড়া গ্রামের আব্দুল বাসেদের ছেলে। তিনি গ্রামে গ্রামে কাপড় বিক্রি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। রাত সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে বেড়াচকি এলাকার একটি খাস পুকুরে রাকিবের ভাসমান মরদেহ দেখতে পান পরিবারের সদস্য ও স্থানীয়রা। পরে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়। তবে রবিবার (১৮ অক্টোবর) সকাল ৮টার দিকে সংশ্লিষ্ট ইউপি ওয়ার্ড সদস্য ঘটনাটি জানতে পেরে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনোভাবে পুকুরে ডুবে রাকিবের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সের চিকিৎসক, পরিবারের সদস্য ও স্থানীয়রাও এমন ধারণাই করছেন। পারিবারিকভাবে রাকিবের মানসিক সমস্যায় ভুগছিলেন বলেও জানা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট