নিয়ামতপুরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি
নিয়ামতপুর প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। শনিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার ভাবিচা কালীতলা সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শনে এসে সুধী সমাবেশে অংশ নেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম, মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন, নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম।
আরও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ভিম চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক ডালিম কুমার বর্মন, ভাবিচা কালীতলা সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি সুশান্ত কুমার সাহা, সাধারণ সম্পাদক বিজন কুমার মন্ডলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ভাবিচা গ্রামবাসী।
