পাকলেই পাড়া যাবে চাঁপাইনবাবগঞ্জের আম

চাঁপাইনবাবগঞ্জে আম পাড়া ও বাজারজাতকরণে চলতি বছরেও কোনো সময় নির্ধারণ করেনি জেলা প্রশাসন। আম পরিপক্ব হলেই গাছ থেকে পাড়া যাবে। তবে কেউ অপরিপক্ব আম বাজারজাত করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে জেলা প্রশাসন। গতকাল সোমবার বিকেলে জেলা চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন এবং নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন, বিপণন, পরিবহন ও বাজারজাতকরণ সংক্রান্ত এক মতবিনিময় সভায় সংশ্লিটদের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াছিন আলী, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সরফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজনসহ আম চাষি ও ব্যবসায়ীরা এসময় উপস্থিত ছিলেন।

চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে ৩৭ হাজার ৪৮৭ হেক্টর জমিতে আমবাগান রয়েছে। এ থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লাখ ৫৮ হাজার ১২ মেট্রিক টন আম। জয়পুরহাটে ঈদ উপলক্ষে সাশ্রয়ী মূল্যের টিসিবি পণ্যের ভ্রাম্যমান ট্রাক সেল শুরু

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট