নগরীতে সামারি ট্রায়াল কোর্ট”জরিমানা ও মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার
রাজশাহী সিটি কর্পোরেশন এর বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল তারেক এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী এর সমন্বয়ে রাজশাহী সিটি কর্পোরেশন এর বিভিন্ন এলাকায় একটি সামারি ট্রায়াল কোর্ট পরিচালনা করা হয়। এতে মেসার্স রাকিব কসমেটিকস, আর.ডি.এ খাচা মার্কেট, রাজশাহী পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত আমদানীকৃত অলিভ অয়েল পণ্য বিক্রি করায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ২৪(১)/৪১ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা মাত্র অর্থদন্ড প্রদান করা হয় এবং আমদানীকৃত পণ্যের যথাযথ তথ্য ও কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় উক্ত প্রতিষ্ঠানের বিভিন্ন ব্রান্ডের ৩৩টি অলিভ অয়েল জব্দ করা হয় এবং পরবর্তীতে সেগুলো ধ্বংসের নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় মোঃ আজিজুল হাকিম, সহকারী পরিচালক (মেট্রোলজি) এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী এর কর্মকর্তা জনাব মেহেদী হাসান, পরিদর্শক (মেট্রোলজি); জনাব মোঃ শাকিব হাসান, পরিদর্শক (মেট্রোলজি); জনাব মোঃ মেহেদী হাসান তালুকদার, পরীক্ষক (পদার্থ) সার্বিক সহযোগিতা করেন।
