গ্রেপ্তার

চারঘাটে হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজশাহীর চারঘাটে ৬০ গ্রাম হেরোইন ও একটি মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শুক্রবার রাত সোয়া ১১টার দিকে চারঘাট থানাধীন শিশাতলা তেল পাম্পের পেছনে সুপার ইটভাটার সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজশাহীর গোদাগাড়ী থানার সিএন্ডবি মোড় গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মো. তরিকুল ইসলাম ওরফে বিশাল (২৪) এবং একই থানার আচুয়াভাটা গ্রামের মো. তসলিম আলীর ছেলে মো. ইমন হোসেন (২১)।

রাজশাহী জেলা ডিবি পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টা ৫০ মিনিট থেকে চারঘাট বাজার ও আশপাশের এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চলছিল। রাত ১০টা ৫৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দুই মাদক কারবারি বিক্রির উদ্দেশ্যে হেরোইন নিয়ে শিশাতলা তেল পাম্পের পেছনে সুপার ইটভাটার সামনে পাকা সড়কে মোটরসাইকেল রেখে অবস্থান করছেন। পরে জেলা ডিবির এসআই (নিরস্ত্র) মো. স্বপন হোসেনের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই যুবক মোটরসাইকেল রেখে পালানোর চেষ্টা করলে তাদের আটক করে তল্লাশি চালানো হয়। ইমন হোসেনের পরনে থাকা জিন্স প্যান্ট থেকে ৬০ গ্রাম হেরোইন বলে শনাক্ত করা হয়। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট