মোহনপুরে ‘গুজব প্রতিরোধে’ গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়া

মোহনপুর প্রতিনিধি

রাজশাহীর মোহনপুর উপজেলায় আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর আয়োজনে মোহনপুর উপজেলার গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণ ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মোঃ তৌহিদুজ্জামান  উপপ্রধান তথ্য অফিসার, আঞ্চলিক তথ্য অফিস, রাজশাহীর, সভাপতি স্বাগত বক্তব্যে  গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের একত্রিত হওয়ার আহবান জানান। কোন ধরনের ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশিত না হওয়ার জন্য তিনি বলেন।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার। তিনি বক্তব্যে বলেন, মোহনপুরে গুজব কোনো ধরনের সংবাদ ইতিপূর্বে প্রকাশিত হয় নাই। আশা করছি হবেও না। এবং গুজব প্রতিরোধে সকল গণমাধ্যমকর্মীদের সজাগ দৃষ্টি রাখার জন্য তিনি বলেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  নাফেয়ালা নাসরিন, পরিচালক ( রু, দা,) জেলা তথ্য অফিস, রাজশাহী। আরও উপস্থিত ছিলেন সহকারী তথ্য অফিসার (চওউ) মোঃ আব্দুল আলিম, ফটোগ্রাফার, রাজশাহী (চওউ)  রাফিদ আল তাহমিদ, তথ্য সহকারী রাজশাহী (চওউ) মোঃ রুহুল আমিন, ডেসপ্যাচ রাইডার (চওউ) মোঃ আবু সায়েম সহ মোহনপুর উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট