পোরশায় বিজিবি’র অভিযানে চোরাকারবারী আটক
পোরশা প্রতিনিধি
নওগাঁর পোরশায় বিজিবির অভিযানে চোরাকারবারীকে আটক করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৭টায় নওগাঁর পোরশা উপজেলার নীতপুর বিওপির দায়িত্বপূর্ণ কাপালির মোড় এলাকায় অভিযান পরিচালিত হয়। আটককৃত আসামী নওগাঁর সাপাহার উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে। ১৬ বিজিবি জানায়, আটককৃত আসামীর বিরুদ্ধে পোরশা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যেকোনো ধরণের অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অল-আউট (সর্বাত্মক) অভিযান অব্যাহত থাকবে।
আমির উদ্দীন বাবু
