রাজশাহী চেম্বারে স্বাস্থ্য বিয়ষক সেমিনার

স্টাফ রিপোর্টার

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে ”সুস্থ হৃদয়, সুস্থ কিডনি, প্রদীপ্ত ভবিষ্যৎ ব্যবসায়ী নেতৃবৃন্দের জন্য প্রতিরোধমূলক স্বাস্থ্য আলোচনা শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান বক্তা ছিলেন, ভারতের বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. সুন্দর শংকরন এবং হৃদরোগ বিশেষজ্ঞ ডা. নবীন চন্দ্র জি এস। ডা. সুন্দর শংকরন তাঁর ৪০ বছরের পেশাগত জীবনে ৩০ হাজারেরও বেশি কিডনি ট্রান্সপ্লান্ট করার অভিজ্ঞতা শেয়ার করেন।

জুনিয়র চেম্বার অব কমার্স রাজশাহীর সাধারণ সম্পাদক মো: আরিফুল ইসলামের সঞ্চালনায় প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সেমিনারের উপস্থিত অতিথিদের মধ্য থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচকদের উদ্দেশ্যে বিভিন্ন প্রশ্ন রাখেন। রাজশাহী চেম্বার অব কমার্সের সচিব মো: মোকসেদুল ইসলাম জানতে চান আমরা কীভাবে আরও স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারি এবং চেম্বারের সাবেক পরিচালক রিয়াজ আহমেদ খান প্রশ্ন করেন কীভাবে লবণাক্ত খাবার বর্জন করা সম্ভব। আমন্ত্রিত চিকিৎসকরা অত্যন্ত মুনশিয়ানার সাথে এসব প্রশ্নের বিজ্ঞানসম্মত ও বাস্তবমুখী উত্তর দেন।

বিশেষ অতিথির বক্তব্যে চেম্বারের সিনিয়র সহ-সভাপতি শামসুর রহমান শান্ত ভারতে চিকিৎসা নেওয়ার সময় বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন সমস্যার শিকার হওয়া রোধে সঠিক ও মানসম্মত সেবা নিশ্চিত করার জোরালো আবেদন জানান। চেম্বারের সহ-সভাপতি প্রকৌশলী জিয়া উদ্দিন আহমেদ সকলের সুস্বাস্থ্য ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট