রাসিক প্রশাসকের সঙ্গে  ঈদগাহ কমিটির সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নগরীর শেখের চক পাঁচানী মাঠ ঈদগাহ জামে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। গতকাল রোববার (১১ অক্টোবর) বিকেলে নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় কমিটির নেতৃবৃন্দ মসজিদের উন্নয়নে রাসিক প্রশাসকের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান এবং উপদেষ্টা মো. নজরুল ইসলাম, আসলাম আলী, রুবেল, বনি আমিন, মো. মর্তুজা প্রমূখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট