মহানগর নার্সারী মালিক সমিতির অভিষেক
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগর নার্সারী মালিক সমিতির নবনির্বাচিত কমিটি-২০২৬ এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে নার্সারি মালিক সমিতি সভাপতি মো: হাসানুজ্জামান হাসুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ও সাবেক রাসিক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ।
আরও উপস্থিত ছিলেন, নবনির্বাচিত কমিটির সভাপতি হাসানুজ্জামান হাসু, সহ-সভাপতি লিটন সরকার, সাধারণ সম্পাদক রুবাইত হোসেন নাদিম, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাপ্পা, কোষাধক্ষ ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক বায়োজিদ বিশ্বাস, প্রচার সম্পাদক আয়নাল হক, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, সদস্য তাজরুল ইসলাম, আবু জাফর সিদ্দিক বাচ্চু, হাসিনা ইয়াসমিন প্রমুখ।
