মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলন
স্টাফ রিপোর্টার
আগামী ৩১ অক্টোবর রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ উপলক্ষে মনোনয়নপত্র উত্তোলন শুরু হয়েছে। গতকাল শনিবার নওদাপাড়া আন্তজেলা বাস টার্মিনাল অফিসে সকাল থেকে বিকাল পর্যন্ত ফরম বিক্রয় করা হয় ।
দুপুর সাড়ে ১২টার দিকে মনোনয়নপত্র উত্তোলন করেন সাধারণ সম্পাদক পদপ্রর্থী রফিকুল ইসলাম পাখিসহ শ্রমিক নেতৃবৃন্দরা । এ সময় তার সাথে ছিলেন বিভিন্ন পদের প্রতিদ্বন্দাকারী নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিক সদস্যরা।
