নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগর পুলিশের দামকুড়া ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার থানা পুলিশ এ অভিযান চালায়।

নগর পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দামকুড়া থানা পুলিশ সোনাইকান্দি এলাকায় অভিযান চালিয়ে মনিরুজ্জামান ওরফে রানাকে (৩৮) ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে পুলিশ। রানার বিরুদ্ধে শাহমখদুম ও রাজশাহী জেলার গোদাগাড়ী, পবা থানায় মামলা এবং ডিএমপি’র মোহাম্মদপুর থানায় ১টি অভিযোগপত্রে অভিযুক্ত রয়েছে। বিকেল ৩টার দিকে আদর্শগ্রাম নীচপাড়া এলাকায় অভিযান চালিয়ে কাশিয়াডাঙ্গা গুচ্ছগ্রামের শাকিল ওরফে মান্নাকে (২৯) ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক মামলা মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট