রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সভা অনুষ্টিত
স্পোর্টস রিপোর্টার
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সভা অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৩নভেম্বর) বিকাল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলাম। সভায় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিষদ আলোচনা হয়। সেই সাথে কর্মচারীগনের বেতন বৃদ্ধিসহ গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।
