চাঁপাইনবাবঞ্জে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী
চাঁপাইনবাবগঞ্জ মহিলা বিষয়ক কার্যালয়ের সভাকক্ষে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়। বর্তমান সরকারের নির্বাচনি ইশতাহারে বর্ণিত প্রতিশ্রুতি ও প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি-ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, মাদক, বাল্যবিবাহ, হাম ও ডেঙ্গু প্রতিরোধ, নৈতিক অবক্ষয় ও মানবিক মূল্যবোধ সৃষ্টিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল বুধবার সকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক মোসা. সাহিদা আখতার, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ। অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি ছাড়াও বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের অপব্যবহার, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধ এবং কন্যাশিশুর প্রতি বৈষম্য, বৃক্ষরোপন, পলিথিন বর্জন, শিশুদের মোবাইলের অপব্যবহার প্রতিরোধ, সামাজিক মূল্যবোধ গঠন, সুষম খাদ্য গ্রহণ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে নারী—পুরুষসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন ও লিফলেট বিতরণ করা হয়।
