নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে পোরশায় কসাইদের প্রশিক্ষণ
পোরশা প্রতিনিধি
নওগাঁর পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদন এবং সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে মাংস প্রক্রিয়াজাতকারীদের (কসাই) দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দপ্তর প্রাঙ্গণ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহিরুল ইসলাম। পোরশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল আজিজ আলী। অনুষ্ঠানে পোরশা উপজেলার বিভিন্ন হাটে-বাজারে কর্মরত মাংস প্রক্রিয়াজাতকারী ও কসাইগণ অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহিরুল ইসলাম বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় বাজারে নিরাপদ মাংসের জোগান দেওয়া অত্যন্ত জরুরি। কসাইদের স্বাস্থ্যসম্মত অভ্যাসে উদ্বুদ্ধ করতে এ প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম।
