নাটোরে ট্রাকের সঙ্গে সংঘর্ষ, অ্যাম্বুলেন্স চালক নিহত
স্টাফ রিপোর্টার
সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নামিয়ে দিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে ফিরছিলেন স্বপন চন্দ্র। পথে চাঁদপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর এলাকায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত স্বপন চন্দ্র ওই অ্যাম্বুলেন্সের চালক।হাইওয়ে পুলিশ জানায়, গতকাল সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নামিয়ে দিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে ফিরছিলেন স্বপন চন্দ্র। পথে চাঁদপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক স্বপন চন্দ্র নিহত হয়।পরে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
