বড়াইগ্রামে মিল মালিক ও চাউ ব্যবসায়ী সমিতির অফিস উদ্বোধন
বড়াইগ্রাম প্রতিনিধি
নাটোরে বড়াইগ্রামের বনপাড়ায় উৎসবমুখর পরিবেশে উপজেলা মিল মালিক ও চাউল ব্যবসায়ী সমিতির অফিস উদ্বোধন করা হয়েছে। উপজেলা মিল মালিক ও চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস।
শুক্রবার দুপুরে বনপাড়া বাজারের গোপালপুর রোডের গুড়পট্টিতে এই কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এ সসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা ডালিম কাজী, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির ২ এর ডিজিএম রেজাউল করিম, ও বনপাড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা পারভীন।
