রামেক হাসপাতালে নৈরাজ্য বন্ধের দাবি ছাত্রদলের
স্টাফ রিপোর্টার
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নৈরাজ্য বন্ধ, দালাল চক্রের কালো থাবা ও কুখ্যাত অ্যাম্বুলেন্স ও ট্রলি সিন্ডিকেট উৎখাত করে চিকিৎসাবান্ধব, নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল শনিবার রাজশাহী মহানগর ছাত্রদলের আয়োজনে মেডিকেল কলেজ হাসপাতাল চত্তরে “শিক্ষার্থী-নাগরিক অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রদলের আহবায়ক রাকিন রায়হান রবিন। কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খালিদ বিন ওয়ালিদ আবির। সঞ্চালনা করেন রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ তপন। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের অধিনস্থ শিক্ষা প্রতিষ্ঠান ও থানার নেতৃবৃন্দ।
