রাজশাহীতে জেনোম একাডেমি অব মেডিকেল সায়েন্স’র যাত্রা শুরু

রাজশাহী মহানগরীতে জেনোম একাডেমি অব মেডিকেল সায়েন্স নামের একটি প্রতিষ্ঠানের আনুষ্ঠানিকভাবে  উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে নগরীর নানকিং দরবার হলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।  জেনোম একাডেমি অব মেডিকেল সায়েন্স এর আয়োজনে এ উদ্বোধনী  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা. গোলাম রাব্বানী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ও মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আব্দুস সালাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যাদের স্বপ্ন আকাশছোঁয়া, মেডিকেল সায়েন্সে যারা প্রতিষ্ঠিত হতে চান, বিভিন্ন স্পেশালিটিতে যারা বিশেষজ্ঞ হতে চান এবং এই বিশেষজ্ঞ হওয়ার পথপরিক্রমায় যারা একটি সুন্দর প্ল্যাটফর্মের খোঁজে আজ এখানে একত্রিত হয়েছেন তারা জেনোম নামে একটি গুরুত্বপূর্ণ ও ভালো প্রতিষ্ঠান পেয়েছেন।জেনোম একাডেমির কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, আমি মনে করি, জেনোমের যে ভিশন ও মিশন, তা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে। তিনি আরও বলেন, আমরা এটিকে অনেক দূর এগিয়ে নিতে চাই। কারণ একজন মেডিকেল ডক্টর শুধু সার্ভিস প্রোভাইডার নন। এটি তার অন্যতম পরিচয়। পাশাপাশি তাকে একজন এডুকেটর, একজন রিসার্চার এবং পরিণত বয়সে একজন একাডেমিক লিডার হিসেবেও নিজেকে সমৃদ্ধ করতে হবে। একাডেমির ধারণা ও কনসেপশনও সেদিকেই নির্দেশ করে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহীর ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. কাজী মহিউদ্দীন আহমেদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের অ্যাডিশনাল চিফ মেডিকেল অফিসার ডা. নাজিব ওয়াদুদ। এছাড়াও বিভিন্ন চিকিৎসক ও বিভিন্ন মেডিকেল কলেজের দুইশতাধিক  শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জেনোম,  ঋঈচঝ, গঝ/গউ, ডিপ্লোমা, গ.চযরষসহ বিভিন্ন স্নাতকোত্তর ভর্তি পরীক্ষা এবং বিশেষ বিসিএসের প্রস্তুতি ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে। রাজশাহীতে এ ধরণের প্রতিষ্ঠান এটিই প্রথম বলে আয়োজকরা তাদের বক্তব্যে তুলে ধরেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট