নাটোরে বাস-ভ্যানের  সংঘর্ষে নিহত ২

নাটোর প্রতিনিধি

নাটোর-ঢাকা মহসড়কের হরিশপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে ভ্যানের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাটোর সদর উপজেলার রাজিবপুর এলাকার হাসান আলীর ছেলে সাইদ (৪৫) এবং জয়নগর গ্রামের জমসের আলীর ছেলে সাব্বির (২৩)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাটোরের হরিশপুর এলাকায় রাজশাহী থেকে ঢাকা গামী যাত্রীবাহী বাস শিশির পরিবহনের সঙ্গে  একটি ভ্যানের সংঘর্ষ হয়। এ সময় ভ্যানের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। নাটোর থানার ওসি মুনসুর আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট