কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল বাগাতিপাড়ায় ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধণা
বাগাতিপাড়া প্রতিনিধি
‘অদম্য মেধার স্বীকৃতি, আগামীর নেতৃত্ব’ শ্লোগানে নাটোরের বাগাতিপাড়ায় কাদিরাবাদ ক্যান্টমেন্ট পাবলিক স্কুলের ১২২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধণা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার সকালে স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধণা দেওয়া হয়। এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত মেধাবী ৭৭ জন এবং জুনিয়র বৃত্তি প্রাপ্ত ৪৫ জন কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার মো. রাফিউল আলম প্রধান অতিথি থেকে ক্রেস্ট তুলে দেন। এসময় তিনি বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের অধ্যবসায়ের বিকল্প নেই। নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিশ্রম করলে অবশ্যই সাফল্য ধরা দেবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক রতন চন্দ্র দত্ত। শিক্ষক মোশারফ হোসেনের পরিচালনায় অতিথি ছিলেন কাদিরাবাদ স্যাপার কলেজের অধ্যক্ষ তৌহিদুল হক, মাহমুদুল হাসান স্যাপার প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক গোলাম সরওয়ার টিপু, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মুর্শিদা খাতুন প্রমুখ।
