শিমুল মেমোরিয়ালে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার

রাজশাহী শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের ২০২৬ বর্ষের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের  হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর সচিব প্রফেসার ডঃ মুহাম্মদ আব্দুর রউফ। সভাপতিত্ব করেন, শিমুল মেমরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান এণ্ড ম্যানেজিং ডিরেক্টর এম এ মান্নান খান। আয়োজক ছিলেন, শিমুল মেমরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের নির্বাহী পরিচালক নাজমা রহমান। অনুষ্ঠানের আহবায়ক ছিলেন অধ্যক্ষ বিরাজ আহমেদ । সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট