নগরীতে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভা

স্টাফ রিপোর্টার

রাজশাহী জেলায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ন জনগোষ্ঠীর অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে এনগেজ (ঊঘএঅএঊ) প্রকল্পের আওতায় পরিবেশবাদী সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১০ টায়  জেলা সমাজসেবা কার্যালয়, রাজশাহী এর সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং নেট্জ বাংলাদেশের আর্থিক সহায়তায় উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন- ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম। প্রকল্পের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী রুহুল আমিন। এতে দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক হাসান মিল্লাত, দৈনিক নতুন প্রভাত পত্রিকার সম্পাদক সোহেল মাহবুব, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আ. আওয়ায়ল, সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, রাজশাহী টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শ ম সাজু, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবীব অপুসহ রাজশাহী জেলার বিভিন্ন গণমাধ্যমের ২০ জন সাংবাদিক ও ৫ জন কনটেন্ট ক্রিয়েটর সভায় অংশগ্রহণ করেন। ওরিয়েন্টেশন সভায় রাজশাহী জেলার জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এ অঞ্চলের জলবায়ু পরিবর্তন ও মনুষ্য সৃষ্ট উন্নয়ন কার্যক্রমের ফলে পরিবেশগত মানবাধিকার লঙ্ঘনজনিত চ্যালেঞ্জ ও সমাধানের উপায় শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

মুক্ত আলোচনায় সুপেয় পানি সংকট, কৃষিতে মাত্রারিক্ত ভূগর্ভ¯’ পানি, কীটনাশক ও রাসায়নিকের সারের ব্যবহার, খাস পুকুর ভরাট, ইটভাটার দূষণ, প্লাস্টিকের মাত্রারিক্ত ব্যবহার ইত্যাদি সমস্যা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনায় রাজশাহী অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি প্রশমনে ভূগর্ভ¯’ পানির ব্যবহার কমানো, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার, বৃষ্টির পানি সংরক্ষণ, উপর¯’ পানির ব্যবহার বাড়ানো, নদী ও খাল খনন বিষয়ে দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ, অপরিকল্পিত পুকুর খনন প্রতিরোধ ও প্লাস্টিকের ব্যবহার কমানো বিষয়ে সুপারিশ তুলে ধরেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট