এনবিআইইউ আইন বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

“প্রবীণের প্রজ্ঞায়, নবীনের প্রত্যয়ে” প্রতিপাদ্যকে সামনে রেখে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) আইন বিভাগের উদ্যোগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ টি জাহেদী। এছাড়াও বক্তব্য দেন আইন বিভাগের বিভাগীয় প্রধান সামীমা সুলতানা এবং সহকারী অধ্যাপক ও টিএসসি পরিচালক ড. নাসরিন লুবনা। আইন বিভাগের শিক্ষক সামিয়া হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ পথচলার অনুপ্রেরণা জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসময় অতিথিবৃন্দ বিভাগে মুটকোট সোসাইটির উদ্বোধন করেন। দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের মনোঙ্গ সাংস্কৃতিক আয়োজনে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। প্রেস বিজ্ঞপ্তি

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট