বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে মোবাইল ফটোগ্রাফি কনটেস্ট কর্মশালা
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগ এবং ভিভো মোবাইল কমিউনিকেশন কোং লিমিটেড-এর যৌথ উদ্যোগে আয়োজিত “মোবাইল ফটোগ্রাফি কনটেস্টের আওতায় গতকাল রোববার অনুষ্ঠিত হলো বিশেষ ফটোগ্রাফি প্রশিক্ষণ কর্মশালা।
গত ১০ থেকে ১৫ আগস্ট পর্যন্ত চলা ছবি জমাদান পর্ব শেষে বাছাইকৃত ৩০ জন শিক্ষার্থী ফটোগ্রাফার গতকাল দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জেসিএমএস বিভাগের ল্যাবে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভিভোর আরিফুল ইসলাম শাওন (টেরিটরি রিটেইল ম্যানেজার) এবং হাসিব আলম (টেরিটরি রিটেইল এক্সিকিউটিভ)।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেসিএমএস বিভাগের কোঅর্ডিনেটর (ভারপ্রাপ্ত) সাজ্জাদ হোসেন। ১৭ আগস্ট সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হবে সম্পূর্ণ আয়োজন। কর্মসূচিটির সার্বিক তত্ত্বাবধানে করেন জেসিএমএস বিভাগের প্রভাষক মুহাম্মদ রাকিব হোসাই এবং জসীম উদ্দীন।
