রাজশাহীতে জাসাসের বিশুদ্ধ পানি বিতরণ

স্টাফ রিপোর্টার

রাজশাহীতে ব্যাপকহারে রেড়েছে তাপমাত্রা। এই তাপমাত্রায় প্রতিটি মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। এরমধ্যে খেটে খাওয়া মানুষগুলো পড়েছে বেশী কষ্টে।  তারা ইচ্ছা করলেই কাজ বন্ধ করে বাড়িতে ফিরতে পারছেননা। এই ধরনের জনগণসহ সকল শ্রেণি পেশার মানুষের তৃষ্ণা মেটাতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পথচারী শ্রমজীবী মানুষের মাঝে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা(জাসাস), রাজশাহী মহানগর ও জেলার আয়োজনে এই কর্মসূচী পালন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে বিন্দুর মোড় রেলগেট থেকে এই কর্মসূচী  শুরু করে লক্ষ্মীপুরে জনগণের মধ্যে পানি, খাবার সেলাইন ও শরবত বিতরণের মধ্যে দিনের কর্মসূচী শেষ করা হয়। তবে নগরীতে এই ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে আয়োজকরা জানান।

জাসাস রাজশাহী মহানগরের আহ্বায়ক এডভোকেট রজব আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব সেলিম রেজার সঞ্চালনায়  উভয়স্থানে এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এডভোকেট শাহীন শওকত, রাজশাহী মহানগর বিএনপরি সাবেক আহ্বায়ক ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সহ-সভাপতি ওয়ালিউল হক রানা,  রাজশাহী মহানগর বিএনপির জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন ও তোফায়েল হোসেন রাজু, রাজশাহী মহানগর জাসাস এর যুগ্ম আহ্বায়ক ইফফাত আরা তানিয়া।

এছাড়াও পবা উপজেলা জাসাস এর সভাপতি একরাম হোসেন সরকার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসলাম আলী, জাসাস নেতা সোলায়মান, আব্দুস সাত্তার, জাসাস মতিহার শাখার সভাপতি মিলন, সিনিয়র সহ-সভাপতি উজ্জল, সাধারণ সম্পাদক ইকবাল, দপ্তর সম্পাদক আশিক, সহ-সাধারণ সম্পাদক রোহান, কাশিয়াডাঙ্গা থানা জাসাস এর সভাপতি হাসিম রেজা, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক ইসমাইল, রাজশাহী মহানগরের সাবেক সহ-সভাপতি দিপু সরকার, মহানগর জাসাস নেত্রী বেশাখী, কবিতা, ফেরদৌসী সারোয়ার, জাসাস নেতা সোহেল রানা জীবন সহ জাসাস, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য  বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

জনগণ বৃষ্টি উপেক্ষা করে পানি, শরবত ও স্যালাইন পানি পান করেন। এগুলো পেয়ে এবং পান করে তৃষ্ণা মিটিয়ে জনগণ এই উদ্যোগের প্রশংসা করেন। এসময় উপস্থিত অতিথিবৃন্দ বলেন, বিএনপি সর্বদা জনগণের হয়ে কাজ করে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট