পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করা হবে: এমপি মিলন
স্টাফ রিপোর্টার
পবা মোহনপুর অত্যন্ত বড় এরিয়া। বিগত সতের বছরে পবা মোহনপুর তেমন কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। রাস্তাঘাট, ড্রেন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও গোরস্থানসমূহ সহ অন্যান্য অবকাঠামোর অবস্থা খুবই লাজুক। এ অবস্থা হতে জনগণকে পরিত্রান দিতে এবং এলাকার উন্নয়ন করতে প্রতি সপ্তাহে এক থেকে দুদিন করে পবা-মোহনপুরের বিভিন্ন ইউনিয়নে দিনব্যাপী জনগণের সাথে মত বিনিময় সভা করেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য, পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার দিনব্যাপী পবার হুজরীপাড়া ইউনিয়নের দারুশা উচ্চ বিদ্যালয় হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অত্র ইউনিয়নের নয়টি ওয়ার্ডের দলীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত হয়ে তাদের সমস্যা গুলো তুলে ধরেন। তারা বলেন, তাদের মূল সমস্যা রাস্তা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা। সেই সাথে রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান গুলো সংস্কার এবং চিত্ত বিনোদনের জন্য পার্ক স্থাপন করার জন্য দাবী জানান।
জনগণের কথা তিনি মনোযোগ সহকারে শোনেন এবং বলেন, দীর্ঘদিন থেকে এই সমস্ত এলাকায় কোন উন্নয়ন কাজ হয়নি। তিনি নির্বাচন করার সময় যেখানেই গেছেন সেখানেই একই দাবি ছিল রাস্তাঘাট এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়া। তিনি সে সময়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এমপি হলে পর্যায়ক্রমে এগুলো করে দেবেন। তিনি বলেন, তারাহুরো নয়, অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে বলে জানান তিনি।
তিনি বলেন, পতিত সরকার দেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করে গেছেন। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার কাজ করে যাচ্ছে। অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ যে, দেশ পরিচালনায় অনেক কষ্ট হয়ে পড়েছে বলে উল্লেখ করেন তিনি। তিনি প্রতিটি ওয়ার্ডের সমস্যা সমূহ লিখিত ভাবে নিয়ে যান। এই সমস্যার সমাধানের জন্য তিনি সংসদে কথা বলবেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলে প্রকল্প নিয়ে আসবেন বলে আশ্বাস প্রদান করেন। সেইসাথে প্রকল্প গুলো যেন সঠিকভাবে বাস্তবায়ন করা যায় তার জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি আরো বলেন, বিএনপির হাতকে আরো শক্তিশালী করতে তৃনমুলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। সেইসাথে স্থানীয় নির্বাচনে বিএনপি থেকে দলীয়ভাবে মনোনীত না করলেও দল চায় প্রতিটি ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে একজন নির্বাচন নির্বাচন করবে। দলের এই সিদ্ধান্তকে মেনে নিয়ে প্রার্থীকে বিজয়ী করতে সবার প্রতি নির্দেশান দেন। সেইসাথে তৃনমুলের নেতাদের ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান প্রার্থী চয়েস করার আহ্বান জানান তিনি।
হুজরীপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শিহাব উদ্দিন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, আব্দুল মান্নাফ মুন্নাফ, সদস্য সেলিম রেজা ও মুজাহিদ, হুজরীপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোতাহার হোসেন, পবা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, সদস্য মাজদার রহমান,হুজরীপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মজিবুর রহমান, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক আমান সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সধারণ জনগণ উপস্থিত ছিলেন।
