বানেশ্বরে আমের ‘ঢলতা’ প্রথা বাতিলের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

রাজশাহীর ঐতিহ্যবাহী বানেশ্বর আমের হাটে ‘ঢলতা’ প্রথা বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পুঠিয়া উপজেলার বানেশ্বর আমহাটের সামনে এ মানববন্ধন করেন চাষি ও ব্যবসায়ীরা। এছাড়াও উৎপাদকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত এবং রাজশাহীতে একটি আধুনিক আম প্রসেসিং সেন্টার স্থাপনের দাবিতে জানানো হয়। এ কর্মসূচিতে আমচাষি, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। প্রায় ১৫ থেকে ২০ জনের উপস্থিতি ছিলেন।

মানববন্ধনে নেতৃত্ব দেন আমের ভ্যালু চেইন প্রমোশনাল বডির কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিকুল ইসলাম। মানববন্ধনে বক্তারা বলেন, আম বিপণনে প্রচলিত ‘ঢলতা’ প্রথার কারণে কৃষক ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই প্রথা বাতিল করে স্বচ্ছ বাজারব্যবস্থা গড়ে তুলতে হবে এবং আমের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। বক্তারা আরও বলেন, রাজশাহী অঞ্চলে প্রতি মৌসুমে বিপুল পরিমাণ আম উৎপাদিত হলেও সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় কৃষকদের লোকসান গুনতে হয়। তাই দ্রুত একটি আধুনিক আম প্রসেসিং সেন্টার স্থাপনের দাবি জানান তারা। মানববন্ধন থেকে জানানো হয়, এসব দাবি বাস্তবায়নের লক্ষ্যে শিগগিরই রাজশাহীর বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট