ডেঙ্গু পরীক্ষার তথ্য চাওয়ায় নারীকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

 চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গু জ্বরের পরীক্ষা সম্পর্কে তথ্য জানতে গিয়ে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন কথিত দালালের বিরুদ্ধে। এ ঘটনায় কানিজা আফরোজ (৪০) নামে ঐ নারী আহত হয়ে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। তাঁর মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে। ঘটনাটি বুধবার দুপুরে সদও হাসপাতালের জরুরী বিভাগের সামনে।

আহত কানিজা আফরোজ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান এলাকার বাসিন্দা। তাঁর অভিযোগ, ছেলের ডেঙ্গু জ্বরের বিষয়ে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার তথ্য জানতে তিনি হাসপাতালের বহির্বিভাগে (আউটডোর) যান। সেখানে সিবিসি (ঈইঈ) পরীক্ষা করা হয় কি না? এ তথ্য জানতে চাইলে আশপাশে থাকা কয়েকজন ব্যক্তি তাকে ও তার ছেলেকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

কানিজা আফরোজের অভিযোগ, ওই ব্যক্তিরা তাকে হাসপাতাল থেকে বের হয়ে গিয়ে একটি বেসরকারি ক্লিনিকে পরীক্ষা করানোর জন্য চাপ দিতে থাকেন। তিনি পরীক্ষা সম্পর্কে তথ্য না জেনে যেতে রাজি না হলে তাঁকে জোর করে বের করে দেওয়ার চেষ্টা করা হয়।

তিনি বলেন, একপর্যায়ে কয়েকজন ব্যক্তি প্লাস্টিকের পাইপ, রডসহ বিভিন্ন জিনিস দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে হাসপাতালে জরুরি বিভাগে গিয়ে চিকিৎসা নেন এবং মাথায় তিনটি সেলাই দেওয়া হয়।

আহত নারী বলেন, আমি শুধু জানতে চেয়েছিলাম এখানে সিবিসি পরীক্ষা হয় কি না। এরপর কয়েকজন আমাকে হাসপাতাল থেকে বের করে দিতে চান। আমি বলি, আগে তথ্যটা জেনে নিই। তখন তারা বলে, এখানে পরীক্ষা হয় না, ক্লিনিকে যেতে হবে। আমি যেতে না চাইলে আমাকে মারধর করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, আমরা বাঁচাও বলে চিৎকার করেছি। ওরা আমাদের মেরে ফেলবে বলে ভয় দেখাচ্ছিল। কিন্তু কেউ এগিয়ে এসে সাহায্য করেনি। কানিজা আফরোজ আরও অভিযোগ করেন, সরকারি হাসপাতালটিতে কথিত দালালদের দৌরাত্ম্য রয়েছে। তারা বিভিন্ন রোগী ও স্বজনকে নানা ধরনের কথা বলে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।এর প্রতিবাদ করায় আজ তাদের এ অবস্থা।তিনি দায়ীদের শাস্তি দাবি করেন।

এদিকে এ ঘটনার সত্যতা স্বীকার করে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: মাবুব হাসান জানান, সেখানে হাসপাতালের কোন কর্মচারী না থাকায় এবং কেউ এগিয়ে না আসায় দালালদের সাথে এমনটি ঘটেছে।এ ঘটনায় হাসপাতাল কর্তপক্ষ দায়ীদের চিন্হিত করার চেষ্টা করছে।পাশাপাশি আহত নারী আইনী ব্যবস্থা নিলে হাসপাতাল কর্তপক্ষ তাকে সহায়ত

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট