রাজশাহী মহানগর বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত বেগম খালেদা জিয়া দেশের মানুষের হৃদয়ে থাকবেন: ভূমিমন্ত্রী মিনু

স্টাফ রিপোর্টার

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবদ্দশায় গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন। তিনি বাংলাদেশের মানুষের হৃদয়ে থাকবেন। তিনি বিএনপিকে ঢেলে সাজিয়েছেন। রাজপথে তার ভূমিকা ছিল অনেক। দেশের মানুষের মঙ্গলে সবসবময় কাজ করেছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা তাকে যেন জান্নাতবাসী করেন। গতকাল শনিবার বাদ আছর সোনাদিঘি মসজিদে এ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

রাজশাহী  মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী মহানগর বিএনপি’র সহ-সভাপতিবৃন্দ যথাক্রমে আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, আবুল কালাম আজাদ সুইট,  জয়নাল আবেদীন শিবলী, যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল হক মন্টু সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু সহ রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দ  অন্তর্গত সকল থানা, ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা। পরে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট