চাঁপাইনবাবগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আসাদুল হক (৪৬) নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন উভয়পক্ষের আরও অন্তত ৫ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন ভোলাহাট থানার ওসি আব্দুল বারিক। এরআগে সকালে উপজেলার মুশরীভুজা-বটতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আসাদুল হক মুশরীভুজা বটতলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে।

ওসি ও স্থানীয়রা জানান, নিহত আসাদুল হকের সঙ্গে একই গ্রামের ইলিয়াস আলীর পূর্ববিরোধ ছিলো। এরই জের ধরে সকাল সাড়ে ১০টার দিকে ওই দুইজনসহ তাদের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে গুরুতর আহত হলে আসাদুল হককে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি। সংঘর্ষের সময় অন্তত তিনটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

ভোলাহাট থানার ওসি আব্দুল বারিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট