চাঁপাইনবাবগঞ্জে ট্রাক  ওভারটেক করতে গিয়ে ধাক্কা, নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার শেখটোলা মহল্লার এরফান আলীর ছেলে আসাদ আলী ও জাফর আলীর ছেলে জাবের আলী।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে শিবগঞ্জের কানসাট এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারা যান আসাদ ও জাফর। একটি ট্রাককে অতিক্রম (ওভারটেক) করতে গিয়ে বিপরীতদিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় নিহতদের মোটরসাইকেলের। এতে ঘটনাস্থলেই মারা যান আসাদ। হাসপাতালে নেওয়ার পথে মারা যান জাবের।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান বলেন, মৃত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। উল্লেখ্য, এরআগে একইদিন সকালে আরেকটি সড়ক দূর্ঘটনায় একই উপজেলায় আরও দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট