পিস স্কুল এন্ড কলেজে ফল মেলা

স্টাফ রিপোটার

রাজশাহী পিস স্কুল এন্ড কলেজে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘ফলমেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক মো: শামীম হাসান এবং পিস স্কুল এন্ড কলেজের ভাইস চেয়ারম্যান ড. মো. জহিরুল ইসলাম। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন পিস স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ড. এম মোর্শেদ জামান মিয়াহ্।

উদ্বোধনী পর্ব শেষে মেলা প্রাঙ্গণে এক মনমুগ্ধকর ইসলামিক কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হামদ, নাতসহ বিভিন্ন ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে। অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের এই নান্দনিক প্রয়াসের ভূয়সী প্রশংসা করেন।

মেলার স্টলগুলোতে আম, কাঁঠাল, জাম, লিচু, জামরুল, লটকন, আনারস ও তরমুজসহ হরেক রকমের দেশীয় ফলের পশরা সাজিয়ে বসে শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পিস স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আমন্ত্রিত সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দের হাতে সম্মাননা ক্রেস্ট ও মেমেন্টো তুলে দেওয়া হয়। দিনব্যাপী আয়োজিত এই ফলমেলায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট