ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন থামছেইনা

স্টাফ রিপোর্টার, বাগমারা:

রাজশাহীর বাগমারায় অবৈধ ভাবে ফসলি জমিতে পুকুর খনন কিছুতেই থামছে না। উপজেলা প্রশাসনকে বাইপাছ করে রাতের অন্ধকারে অব্যাহত পুকুর খননে সাধারন লোক বেকায়দায় পড়েছে। যত্রতত্র পুকুর খননে কৃষি জমির পরিমান কমে যাচ্ছে এবং চাষাবাদ হুমকীর মুখে পড়ছে। অপর দিকে পুকুর খননের জলবদ্ধসহ মাটিবাহি ট্রাক্টর রাস্তা-ঘাট নষ্ট করে ফেলছে। চলমান পুকুর খননের অভিযোগ  গতকাল বুধবার উপজেলার তাহেরপুর পৌরসভা এলাকায় দু’টি বিলে  মোবাইল কোট পরিচালনা করা হয়।

এতে বাগমারায় সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এর নেতৃত্বে ফসলী জমিতে অবৈধ ভাবে পুকুর খননের অভিযোগে অভিযান ককরেছেন। অভিযানে অর্থদন্ড ও কারাদন্ড প্রদান করা হয়। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নুরপুর সোলাখুড়া নামক স্থানে অভিযান চলাকালে ভ্রাম্যমান হাতে নাতে আটক আব্দুস সালাম (৬২) কে আটক কার হয়। পরে ভ্রাম্যমান আদালতে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। অব্যাহত ভ্রাম্যমান আদালত চলমান থাকলেও থামছেন অবৈধ ভাবে পুকুর খনন। একই দিনে পুকুর খনন অভিযানে অভিযানে শফিকুল ইসলাম (২৪) নামক  ব্যক্তিকে ০৭(সাত) দিনের  বিনাশ্রম কারাদণ্ড দেয়া  হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন অফিসার ইন চার্জ,তৌহিদুল ইসলাম, বাগমারা থানা, এসএম আব্দুল আলিম, এসআই (নি:)সহ বাগমারা থানার পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।

স্থানীয়দের অভিযোগ মন্ত্রণালয় নির্দেশ রয়েছে জমির প্রকৃতি পরিবর্তন করা যাবে না। আইনের প্রতি প্রভাবশালীরা প্রশাসনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে ফসলি জমিতে বরাবরই করছে পুকুর খনন। উপজেলা প্রশাসন থেকে অবৈধ ভাবে পুকুর খনন বন্ধের নির্দেশ থাকলেও তা মানা হচ্ছে না। আইনের প্রতি বৃদ্ধাঙ্গলি দেখিয়ে প্রভাবশালীরা রাজনৈতিক ছত্রছায়ায় ফসলি জমিতে বরাবরই করছে পুকুর খনন। এই ধারাবাহিকতায় বিগত কয়েত দিন ব্যাপি অবৈধ ভাবে তাহেরপুর এলাকার তানাপাড়া ও মথুরাপুরসহ এলাকায় কয়েকটি স্থানে একাধিক পুকুর খনন করা হয়েছে। এলাকায় এক শ্রেণী পুকুর ব্যবসায়ী স্থানীয়দের কাছে অল্প মূল্যে বেশী লাভের আশায় বিঘা চুক্তিতে কৃষি জমি লিজ নিয়ে পুকুর খনন করে ওই পুকুরই মৎস্য ব্যবসায়ীদের কাছে উচ্চ মূল্যে বিক্রি করছে। এতে কতিপয় লোক লাভবান হলেও অধিকাংশরাায় ক্ষতি গ্রস্ত হচ্ছেন।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, উপজেলায় অবৈধ ভাবে কোন পুকুর খনন করা যাবে না। অবৈধ ভাবে কোথাও ফসলি জমিতে পুকুর খনন করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ফসলি জমিতে পুকুর খননের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট