শিমুল মেমোরিয়ালে রবীন্দ্রনাথঠাকুর ও কাজী নজরুল ইসলামের স্মরণ সভা
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবস-২০২৬ উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভার আয়োজন করেন রাজশাহী শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ। গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টায় শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের হলরুমে আলচারিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের নির্বাহী পরিচালক নাজমা রহমান, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ বিরাজ আহমেদ। আরোও উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ.কামনা রানী,সহকারী অধ্যক্ষ তুহিনা পারভিন ইলা,সহকারী অধ্যক্ষ ফাতেমা জহুরা দোলনসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা অভিভাবক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। আলাপচারিতার মাঝে মাঝে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে সঙ্গীত ও নিত্যের বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার প্রদান করা হয় ।
