তানোরের সেই মেডিকেল শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন এমপি মজিবুর রহমান

তানোর প্রতিনিধি:

রাজশাহীর তানোরের সেই দরিদ্র চা বিক্রেতা মাসুদ রানার মেধাবী কন্যা মাহমুদা খাতুনের ডাক্তার হওয়ার স্বপ্ন বাস্তবায়নে পাশে এগিয়ে এসেছেন রাজশাহী (তানোরগোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান বাংলাদেশ জামায়াতের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা সহায়তা সরকারি সহয়তার আশ্বাস দেয়া হয়েছে

জানা গেছে, সম্প্রতি জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া মাহমুদা খাতুনের আর্থিক সংকটের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করে সংবাদটি এমপি অধ্যাপক মজিবুর রহমানের নজরে আসলে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মাহমুদার শিক্ষার খরচে সহায়তার জন্য নগদ ২০ হাজার টাকা প্রদান করেন

সময় এমপি মজিবুর রহমান বলেন, মাহমুদার মতো মেধাবী শিক্ষার্থীরা জাতির সম্পদ অর্থের অভাবে যেন তার পড়াশোনা বন্ধ না হয়, সেজন্য সমাজের সকল শ্রেণিপেশার মানুষকে এগিয়ে আসতে হবে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তার পাশে থাকার চেষ্টা করছি এদিকে সরকারি সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে তানোর উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ মাহমুদার বাবা মাসুদ রানাকে সঙ্গে নিয়ে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে যান সেখানে মাহমুদার শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে আর্থিক সহযোগিতার আবেদন করা হয়

জামায়াত নেতৃবৃন্দ জানান, মাহমুদার মতো অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সামাজিক মানবিক দায়িত্ব সরকারি বেসরকারি পর্যায় থেকে সহযোগিতা পেলে তার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করা সম্ভব হবে

মাহমুদার বাবা মাসুদ রানা আর্থিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার মেয়ের পড়াশোনা চালিয়ে নেওয়া নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম এমপি মহোদয় জামায়াতের নেতৃবৃন্দ আমাদের পাশে দাঁড়িয়েছেন পাশাপাশি সরকারি সহায়তার জন্য আবেদন করতেও সহযোগিতা করেছেন এজন্য আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ

স্থানীয়দের প্রত্যাশা, সমাজের বিত্তবান ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠানও এগিয়ে আসলে মাহমুদা খাতুন একদিন চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট