নগরীতে অপহরণকারী গ্রেপ্তার অপহৃত উদ্ধার
স্টাফ রিপোর্টার
রাজশাহীর দামকুড়া থানা পুলিশের অভিযানে এক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার বিকেলে দামকুড়া থানার শিতলাই এলাকা থেকে অপহরণকারীকে গ্রেপ্তার ও অপহৃতকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার অপহরণকারীর নাম তৌরিকুল ইসলাম (১৯)। তিনি দামকুড়ার ভবানিপুর এলাকার তাহসিমের ছেল।
নগরীর দামকুড়া থানার এসআই সোহেল রানা জানান, গত ৪ আগস্ট অপহৃতর বাবা আলামিন হোসেন দামকুড়া থানায় তার মেয়েকে অপহরণের অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে গত শুক্রবার বিকেলে দামকুড়ার শিতলাই এলাকায় অভিযান চালিয়ে তৌরিকুলকে গ্রেপ্তার করা হয়। একই সাথে উদ্ধার করা হয় অপহৃতকে। তিনি বলেন, ওই মেয়েকে অপহরণের পর তৌরিকুল বিভিন্ন জায়গায় অবস্থান করেছে। পরে গোপন সংবাদের ভিক্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে অপহরণ মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
