রাবিতে বুদ্ধিবৃত্তিক সম্পদ সংরক্ষণ বিষয়ক আয়োজন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৩৮টি বিভাগের ৭৬জন শিক্ষককে নিয়ে জ্ঞানভিত্তিক সমাজ গঠন এবং গবেষণা ও উদ্ভাবন সুরক্ষা নিশ্চিতকরণে বুদ্ধিবৃত্তিক সম্পদ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। গতকাল মঙ্গলবার  বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের আইকিউএসি’র কনফারেন্স রুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে বুদ্ধিবৃত্তিক সম্পদ সৃষ্টি, সংরক্ষণ, বাজারজাতকরণ, প্যাটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, গবেষণালদ্ধ উদ্ভাবনের সুরক্ষা এবং অ্যাকাডেমিক ক্ষেত্রে “ওচ ঈৎবধঃরড়হ ধহফ চৎড়ঃবপঃরড়হ ভড়ৎ অপধফবসরধ” ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সেমিনারে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইউনেস্কো চেয়ার ও বুয়েটের প্রফেসর ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার।

এই প্রশিক্ষণের প্রশংসা করে এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক ড. গিয়াসউদ্দিন আহমেদ বলেন, “গবেষণালব্ধ নতুন উদ্ভাবন একটি গুরুত্বপূর্ণ সম্পদ, যা সংরক্ষণ করা জরুরি। বিশেষ করে কৃষি ও উদ্ভিদবিজ্ঞান সংশ্লিষ্ট নতুন জাত উদ্ভাবন দেশের জন্য মূল্যবান সম্পদ। এ ধরনের প্রশিক্ষণ গবেষকদের বুদ্ধিবৃত্তিক সম্পদ সংরক্ষণে সচেতন করবে বলে তিনি আশা প্রকাশ করেন”।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. মাঈন উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ে কৃষি ও টিস্যু কালচারভিত্তিক নানা উদ্ভাবন রয়েছে। তবে এসব উদ্ভাবনের প্যাটেন্ট সংরক্ষণে প্রয়োজনীয় কাঠামো ও প্রাতিষ্ঠানিক সহায়তা এখনো সীমিত। ভবিষ্যতে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে আলাদা সেন্টার গঠনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট