৫১তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা

৫১তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষার (এমসিকিউ টাইপ) তারিখ ও সময়সূচি ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন। গতকাল বুধবার (৪ নভেম্বর) পিএসসি এক বিজ্ঞপ্তিতে জানায়, ৫১তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষা আগামী ১১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (িি.িনঢ়ংপ.মড়া.নফ) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (যঃঃঢ়://নঢ়ংপ.ঃবষবঃধষশ.পড়স.নফ) প্রকাশ করা হবে। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট