বন ও পরিবেশ প্রতিমন্ত্রীর রাজশাহী রেশম কারখানা পরিদর্শন
রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করেছেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি রেশম কারখানায় ঐতিহ্যবাহী রাজশাহী সিল্কের উৎপাদন কার্যক্রম আগ্রহের সাথে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো: তৌফিক আল মাহমুদ প্রতিমন্ত্রীকে রেশম কারখানার সকল কার্যক্রম এবংরেশম শিল্পের উন্নয়নে বর্তমান সময়ে গৃহীত কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন।
এ সময় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের সদস্য মো: আসলাম সরকার, সদস্য মো: আশরাফ জামাল, সদস্য মোছা: সুরাইয়া খাতুন, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) মোছা: নাছিমা খাতুন, পরিচালক (প্রশাসন) মু: রেজা হাসান,পরিচালক (উৎপাদন ও বিপণন) মো: মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
