বিএমডিএতে মাসিক সমন্বয় সভা
নতুন প্রভাত ডেস্ক
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাঠ পর্যায়ে বাস্তবায়নাধীন বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা নিয়ে মার্চ ২০২৬ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী বিএমডিএ’র প্রধান কার্যালয়সহ রাজশাহী ও রংপুর বিভাগের রিজিয়ন ও জোনের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্স এর মধ্যমে মাসিক সমন্বয় সভা হয়। মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, এনডিসি, (অতিরিক্ত সচিব)।
এ সময় ভিডিও কনফারেন্স যুক্ত ছিলেন অতিঃ প্রধান প্রকৌশলী ড. মোঃ আবুল কাসেম, সচিব মোঃ মেহেদী হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জিন্নুরাইন খান,তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শিবির আহমেদ সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার রিজিয়ন, সদর দপ্তর, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, উপ-ব্যবস্থাপক(কৃষি), সহকারী প্রকৗশলীবৃন্দ মাসিক সমন্বয় সভায় যুক্ত ছিলেন। এসময় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তার সমাধাণের নির্দেশ দেন।
