গ্রেফতার1

নগরীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) এবং পবা থানা পুলিশ পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ মাদক কারবারীকে আটক করেছে। এসময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমান মাদকদ্রব্য। গত শনিবার দিবাগত রাত ও দিনে এ অভিযান চালায় পুলিশ। আটককৃতরা হলোপ, নগরীঢর মতিহার থানার তালাইমারী (বাদুড়তলা) গ্রামের মৃত আ: আজিজের ছেলে রবি (৪২), পবা থানার পিল্লাপাড়া গ্রামের রাজু মিয়ার ছেলে আব্দুল্লাহ ওরফে খোকন (২৮), কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া গ্রামের মৃত রুহুল আমিন ভিকুর ছেলে তুষার হোসেন (৩২) এবং পবা থানার ভবানীপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম (৩২)।

নগর পুলিশ জানায়, গত গত শনিবার দুপুর সোয়া ১২টার দিকে বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর খরবোনা এলাকা থেকে রবিকে, রাত সোয়া ১১ টার দিকে পবা থানার বড়গাছিগামী মথুরা মোড় এলাকা থেকে খোকনকে, সন্ধ্যা সোয়া ৭ টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম ব্যাংকপাড়া এলাকা থেকে তুষারকে এবং রাত সোয়া ১১ টার দিকে পবা থানার ভবানীপুর এলাকা থেকে আমিনুলকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২২০ গ্রাম গাঁজা, ৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট