বাগমারায় শিক্ষা ও সামাজিক সহায়তা সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্ট বাগমারা
রাজশাহীর বাগমারায় উপজেলা উন্নয়ন তহবিলের অর্থায়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ইউনিফর্ম বিতরণসহ শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাগমারা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ।অনুষ্ঠানে উপজেলার নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১০০ সেট স্কুল ইউনিফর্ম (জামা, প্যান্ট, জুতা ও পাটের তৈরি স্কুল ব্যাগ) বিতরণ করা হয়। এছাড়া উপজেলা উন্নয়ন তহবিলের আওতায় ১ হাজার স্যানিটারি ন্যাপকিন, ২০টি হুইলচেয়ার, ১১টি সেলাই মেশিন, ১০০টি ফুটবল, ১ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা এবং রোগীদের জন্য ৩০০ বক্স ওষুধ বিতরণ করা হয়।অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইৃসলাম উপজেলা পরিষদ চত্বরে একটি বৃক্ষরোপণ করেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
