স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। গতকাল রোববার সচিবালয়ে সাক্ষাৎকালে নবনিযুক্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাসিক প্রশাসক। সাক্ষাৎকালে রাজশাহী মহানগরীর সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধিকরণ এবং চলমান বিভিন্ন নিয়ে ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকবৃন্দ ও মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
 

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট