বড়াইগ্রামে মানবিক কর্মী সম্মেলন

বড়াইগ্রাম প্রতিনিধি

নাটোরে প্রথমবারের মতো স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনা পর্ষদ ও সদস্যদের নিয়ে মানবিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বড়াইগ্রাম উপজেলা অডিটোরিয়ামে মানব কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলার ১৬টি মানবিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় ১৩০ জন সদস্য অংশ নেন। সম্মেলনে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, সমাজসেবক রুহুল আমিন রুবেল, হাফিজুর রহমান ময়না, সিমানুর রহমান, আল আরাফাত শান্তসহ অন্যান্যরা।

বক্তারা মানবিক কাজে নিজেদের সংগঠনের অবদান তুলে ধরে বলেন, মানুষ হিসেবে সবাইকে মানবিকতার হাত প্রসারিত করতে হবে। প্রাকৃতিক দুর্যোগসহ অসহায় মানুষ ও প্রাণীর পাশে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা। শেষে মানবিক কাজে অবদান রাখায় কয়েকটি সংগঠনের পরিচালনা পর্ষদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট