রাকসু নেতৃবৃন্দের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, ছাত্রদলের বিক্ষোভ

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নেতৃবৃন্দের বিরুদ্ধে ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ তুলে বিক্ষোভ করেছে ছাত্রদল। গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ে এ বিক্ষোভ হয়।

শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ফুটবল বিশ্বকাপে ছাত্রদল শিক্ষার্থীদের খেলা দেখার ব্যবস্থা করেছিল। রাকসুও একই পর্দায় খেলা দেখিয়েছে। আমাদের খরচ ৫০ হাজার অথচ রাকসুর খরচ ৩ লাখ ৮০ হাজার টাকা। তিনি আরও বলেন, রাকসুর বিভিন্ন সম্পাদকের কাছে এসব টাকার হিসাব জানতে চাইলে হলে তারা অকথ্য ভাষায় গালাগালি করেন। অবিলম্বে তদন্ত কমিটি গঠন করতে হবে। শিক্ষার্থীদের টাকা যারা আত্মসাৎ করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। টাকা আত্মসাতের অভিযোগে রাকসু ভিপি মোস্তাকুর জাহিদ বলেন, টাকা আত্মসাৎ করার তো সুযোগ নেই। সময়মতো সব হিসাব বুঝিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে রাকসু জিএস সালাউদ্দিন আম্মার বলেন, এখনও রাকসুর মেয়াদ আছে ২ মাসের বেশি। বিভিন্ন খরচের ভাউচার নির্দিষ্ট সময়ের মধ্যেই দেওয়া হবে। তাছাড়া অডিট হবে। হিসাব বুঝিয়ে দিতে না পারলে প্রশ্ন উঠতে পারে। তার আগেই এমন কর্মকাণ্ড কেবল বিতর্ক সৃষ্টির উদ্দেশ্য ছাড়া কিছু নয়। এখানে টাকা আত্মসাতের সুযোগ নেই।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট