|

নগদের মাধ্যমে দেওয়া হবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি

২০২৬ সালে ভর্তি হওয়া ষষ্ঠ শ্রেণি (স্কুল ও মাদ্রাসা) এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অভিভাবকদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর নম্বরে উপবৃত্তির টাকা পেতে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। এর আগেও প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তির টাকা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিয়েছে নগদ।

নতুন শিক্ষার্থীদের তথ্য নিবন্ধনের জন্য এই লিংকে গিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর মেন্যুতে গিয়ে ‘প্রাথমিক নির্বাচন’ অপশনে চাপ দিয়ে ‘নতুন শিক্ষার্থী এন্ট্রি’ অপশনে চাপ দিতে হবে। এরপর এন্ট্রি ফরমে শিক্ষার্থীর তথ্য, ঠিকানা ও আর্থসামাজিক তথ্য এন্ট্রি করে তথ্যের সঠিকতা নিশ্চিত করে তা সংরক্ষণ করতে হবে। আগামী ৭ মে পর্যন্ত এই নিবন্ধন কার্যক্রম চলমান থাকবে।

নগদে শিক্ষার্থীদের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে পিতা/মাতার মধ্যে যাঁকে অভিভাবক হিসেবে নির্বাচন করা হবে, তাঁর এনআইডি দিয়ে সংশ্লিষ্ট সিম রেজিস্ট্রেশন ও অ্যাকাউন্ট খুলতে হবে। এ ক্ষেত্রে অ্যাকাউন্টধারীর নাম হিসেবে শিক্ষার্থীর পিতা/মাতার নাম থাকবে।

এ বিষয়ে নগদের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মো. সামসুল ইসলাম বলেন, ‘সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও উপবৃত্তির টাকা অত্যন্ত সফলভাবে বিতরণ করে আসছে নগদ। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তির টাকা গ্রহণেও শিক্ষার্থী ও অভিভাবকদের পছন্দের শীর্ষে থাকবে নগদ।’

তিনি বলেন, সহজে সবখানে সেবা পাওয়ায় নগদ এখন মানুষের কাছে একটি আস্থার নাম।

২০২৪-২০২৫ অর্থবছরে সরকার ৯ হাজার কোটি টাকার সামাজিক নিরাপত্তা ভাতা নগদের মাধ্যমে বিতরণ করে। চলতি অর্থবছরে এই অঙ্ক আরও অনেক বড় হবে। সহজে যেকোনো জায়গায় নগদের ক্যাশ আউট করার সুবিধা ও সর্বনিম্ন ক্যাশ আউট চার্জের জন্য শুরু থেকেই ভাতাভোগীদের পছন্দের তালিকায় শীর্ষে নগদ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

Similar Posts

  • |

    বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভা

    নতুন প্রভাত ডেস্কবরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১২তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা।সভায় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সদস্য মোহাম্মদ আলী দ্বীন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব শাহজাহান মিয়া, বিশ্ববিদ্যালয়ের নির্বাহী…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • |

    পোরশায় ইউপি’র উম্মুক্ত বাজেট ঘোষণা

    পোরশা প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার ২নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার দুপুরে সংশ্লিষ্ট ইউপি মিলনায়তনে বাজেট ঘোষনা সভায় সভাপতিত্ব করেন ১নং প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম। বাজেট উপস্থাপন করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা ইখতিয়ার  হোসেন সোহাগ। এতে বরাদ্ধকৃত অর্থ ইউনিয়ন পরিষদের রাজস্ব ও উন্নয়ন খাত হতে আয় দেখানো হয়েছে ৪ কৌটি…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • |

    জ্বালানি তেলের জন্য হাহাকার সর্বত্র

    জ্বালানি তেলের জন্য হাহাকার অবস্থা বিরাজ করছে দেশের বিভিন্ন এলাকার পেট্রল পাম্পগুলোতে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে হাতেগোনা কয়েকটি পাম্পে থেকে পাওয়া যাচ্ছে সামান্য তেল। বাকি পাম্পগুলো বেশির ভাগ সময় থাকছে বন্ধ। এতে করে তেলের সঙ্কট দিন দিন তীব্র আকার ধারণ করছে। এর জেরে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। জ্বালানি তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • দেশের সামাজিক সুরক্ষায় ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

    বাংলাদেশে সামাজিক সুরক্ষাব্যবস্থার দক্ষতা ও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের জন্য ২৫০ মিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সেকেন্ড স্ট্রেনদেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রগ্রাম’-এর দ্বিতীয় (সাব-প্রগ্রাম-২)-এর আওতায় এই অর্থ দেওয়া হয়েছে। এর লক্ষ্য হলো সুরক্ষামূলক ও প্রতিরোধমূলক সামাজিক সুরক্ষাব্যবস্থা শক্তিশালী করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর দুর্বলতা, বঞ্চনা…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • ২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে : শিক্ষামন্ত্রী

    সেশনজট কমিয়ে আনার জন্য ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ের চেয়ে এগিয়ে নিয়ে এসে চলতি বছরের ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি সংক্রান্ত নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরবর্তী সময়ে এবং…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • এসএসসি পরীক্ষা: যান চলাচলে বিশেষ নির্দেশনা

    ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (১৮ এপ্রিল) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ এপ্রিল সকাল ১০টা থেকে ঢাকা মহানগরীর ১২৭টি কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন