ইয়ামালের চোটের দিনে জয় পেল বার্সা

লা লিগায় লামিন ইয়ামালের গোলে জয়ের ধারা ধরে রেখেছে বার্সেলোনা। ম্যাচের ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে বার্সেলোনার হয়ে একমাত্র গোলটি ১৮ বছর বয়সী সেনসেশন করেন লামিন ইয়ামাল। গোল করার পরপরই অবশ্য চোট নিয়ে মাঠ ছাড়েন এই তরুণ তারকা। এই চোটের কারণে বার্সেলোনার হয়ে চলতি মৌসুমের (২০২৫-২৬) বাকি ম্যাচগুলো মিস করতে পারেন লামিন।

ন্যু ক্যাম্পে সেল্টা ভিগোকে ১-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। এই জয়ে শিরোপার সুবাস পাচ্ছে হান্সি ফ্লিকের দল।

ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন লামিন ইয়ামাল। তবে গোলের আনন্দ ম্লান হয়ে যায় তার হ্যামস্ট্রিং চোটে। এল ক্লাসিকোর আগে ইয়ামালের এই চোট বার্সা শিবিরে দুশ্চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া, জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে এই দুঃসংবাদ উদ্বেগ ছড়িয়েছে স্পেন কোচের মনেও।

এক গোলের কষ্টার্জিত জয়ে ৩২ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শিরোপার পথে আরও একধাপ এগিয়ে গেল কাতালানরা। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রিয়াল মাদ্রিদ। লিগে আর মাত্র ৬টি ম্যাচ বাকি। ৯ পয়েন্টের এই ব্যবধান ধরে রাখতে পারলে বার্সেলোনার লিগ জয় প্রায় নিশ্চিত। লিগের শিরোপা নিশ্চিত করতে বার্সেলোনাকে এখন তাদের মূল তারকাকে ছাড়াই লড়তে হবে পরবর্তী ম্যাচগুলোতে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

Similar Posts

  • বিশ্বকাপে সরাসরি খেলার পথ দৃঢ় করল বাংলাদেশ

    নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্যই ওয়ানডে সিরিজ জয়ের পর বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা আরও শক্ত করেছে বাংলাদেশ। টানা তিনটি সিরিজ জয়ের ফলে দলের সাম্প্রতিক পারফরম্যান্সে ইতিবাচক পরিবর্তন এসেছে, আর সেই আত্মবিশ্বাস নিয়েই এগিয়ে যেতে চান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। কিউইদের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে সম্ভাব্য ৬ পয়েন্টের মধ্যে বাংলাদেশ পেয়েছে ৪ পয়েন্ট, যা র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থানকে আরও…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • কোহলিকে ছাড়িয়ে 'প্লুটো' থেকে 'বুধ' হওয়ার অপেক্ষায় বেনেট

    ছোট দলের বড় তারকা এখনো হয়ে ওঠেননি। তবে সে পথেই আছেন বলা যায়। আর সমস্যাটাও ঠিক এখানেই। ছোট দলের বড় তারকা হয়ে গেলে সংবাদ সম্মেলনে তো সবাই তাঁকে চিনতেনই। ব্রায়ান বেনেটের কপাল খারাপ। চিদাম্বরম স্টেডিয়ামে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এক সাংবাদিক তাঁকে চিনতে পারলেন না। বেনেটকে সেই সাংবাদিকের প্রশ্ন, ‘বেনেটের সেঞ্চুরির সুযোগ ছিল। আপনাদের ব্যাটাররা…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • কবে ফিরছেন হাসান মাহমুদ?

    পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সবশেষ ওয়ানডে সিরিজে ছিলেন না হাসান মাহমুদ। ইনজুরির কারণে ওই সময় থেকেই মাঠের বাইরে তিনি। মাঠে ফিরতে কত লাগবে, তা এখনো জানা যায়নি। বিসিবির মেডিকেল বিভাগ সূত্রে জানা গেছে, ফিট হতে আরও সময় লাগবে। ডান কনুইতে চোট পেয়েছেন বাংলাদেশের পেসার। আসন্ন বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে খেলার সম্ভাবনা নেই হাসানের। রিহ্যাব প্রক্রিয়া…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • |

    জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফল

    প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী স্যাটেলাইট টাউন হাই স্কুল ১০  উইকেটে হারায় দারুশা উচ্চ বিদ্যালয়কে। গতকাল বৃহস্প্রতিবার(১৬ এপ্রিল) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে  টসে হেরে দারুশা উচ্চ বিদ্যালয় ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ৭১ রান। দলের পক্ষে সর্বোচ্চ আদিল ১৯ ও জাবির ১২ রান করে। বিপক্ষ দলের পক্ষে রিফাত ৩০,…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • | | |

    দেশে সাজানো ও ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন হয়েছে: ফয়জুল করীম

    জাতীয় সংসদ নির্বাচনকে সাজানো ও ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম। শুক্রবার বরিশালের আলেম-ওলামা ও পেশাজীবীদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এমন অভিযোগ করেন। বরিশাল ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল মহানগর শাখার সভাপতি মো. লোকমান হাকিম। দেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • ৬ উইকেটের জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

    তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরেছিল বাংলাদেশ। তাই সিরিজ হার ঠেকাতে দ্বিতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না স্বাগতিকদের। মিরপুরে অনুষ্ঠিত এই ম্যাচে কোনো ভুল করলেন না মেহেদী হাসান মিরাজরা। নিউজিল্যান্ডকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ সমতায় ফিরেছে বাংলাদেশ। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৯৮ রানে থেমে যায়…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন