জেএফএ নারী ফুটবল প্রতিযোগিতার ফল
জেএফএ অনুর্দ্ধ-১৪ জাতীয় যুব নারী ডেভলপমেন্ট ফুটবল প্রতিযোগিতার রাজশাহী ভেণ্যুর খেলা অনুষ্টিত হয়েছে। গতকাল রোববার (২০জুন) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত বি গ্রুপের খেলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ২-১ গোলে জয়পুরহাট জেলাকে হারিয়ে ফাইনালে উঠে। বিজয়ী দলের পক্ষে আফরিন ও রুববান ১টি করে গোল করে। বিজিত দলের পক্ষে রিমি ১টি গোল পরিশোধ করে। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন মাহফুজা রাহাত। তাকে সহযোগিতা করেন সুমাইয়া আফরিন শাহীন ,তানিয়া ও শামিমা সরেন । আজ বিরতী। কাল মঙ্গলবার(২৩ জুন) ফাইনাল খেলায় চাঁপাইবনাবগঞ্জ জেলা ও স্বাগতিক রাজশাহী জেলা। প্রেস বিজ্ঞপ্তি
